Main Menu

রাজশাহীতে ছাত্রী সংস্থার নেত্রী জেলহাজতে

রাজশাহী থেকে হাবিব জুয়েল: জিহাদি বই, লিফলেটসহ ইসলামি ছাত্রী সংস্থার রাজশাহীর চারঘাট উপজেলা শাখার সভাপতি রায়হাতুননেছা ওরফে নিপাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিপা উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের জমশেদ আলী মেয়ে।

বুধবার ভোররাতে নিপাকে তার বাড়ি থেকে চারঘাট থানা পুলিশের একটি দল আটক করে। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, নিপা চারঘাটের সারদা মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। তিনি ইসলামি ছাত্রী সংস্থার উপজেলা শাখার সভাপতি।

গোয়েন্দা সংস্থার সদস্যরা জানতে পারেন, নিপা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার ঘর তল্লাশি করে বেশকিছু জিহাদি বই, লিফলেট, ইসলামী ছাত্র শিবিরের বই, জামায়াতের বিভিন্ন নেতাদের কারাভোগের বই, দলের জন্য চাঁদা আদায়ের রশিদ এবং ইসলামি ছাত্রী সংস্থায় কর্মী অন্তর্ভুক্তির ফরম উদ্ধার করা হয়। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

Share





Related News

Comments are Closed