সিসিক কাউন্সিলর রাজিক মিয়াকে অবাঞ্চিত ঘোষনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিক মিয়ার বিরুদ্ধে বুধবার রাতে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগসহ এলাকার বিপুল সংখ্যক লোক মিছিল ও সমাবেশ করেছে।
স্বেচ্ছাসেবকলীগ নেতা বিক্রম কর সম্রাটের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গৌছুল আলম গেদু। আরও বক্ত্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য প্রবাল চৌধুরী পুজন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সজীব গাজী রাহুল, আলম, সাইফুল, লিপন, বিবেক কর বুলেট, কৃষ্য মনি দাস, রঞ্জন রায়, রাজীব রায়, জোনাক, মান্না প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়া শিবিরের অর্থ জোগানদাতা, ভুমিখেকো। জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে এলাকায় কাজ করে যাচ্ছে। জায়গা দখল থেকে চাদাঁবাজি সহ সকল কুকর্মের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। এই ওয়ার্ড আওয়ামীলীগের ঘাটি, এখানে জামায়াত শিবিরের কোন স্থান নেই। আজ থেকে এ ওয়ার্ড থেকে রাজিক মিয়াকে অবাঞ্চিত ঘোষনা করা হল। অচিরেই তার বিরুদ্ধে আইন পদক্ষেপ গ্রহণ করা হবে।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed