Main Menu

সিলেটে জজ কোর্ট কর্মকর্তার বাসায় ডাকাতি, আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদ উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার খাদিমপাড়ার আল-বারাকা গ্রীণ সিটির ১নং বাসায় ৫-৭ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। ডাকাতদল বাসার মালিক মুজাহিদ উদ্দিনকে এক ধরণের স্প্রে ব্যবহার করে অজ্ঞান করে বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় ডাকাতরা। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে অজ্ঞান অবস্থায় সিলেট জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদ উদ্দিন চৌধুরীকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপালের ৪র্থ তলার ১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থানার অফিসার ইনচার্য শাহজালাল মুন্সি বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছি।
সুস্থ হয়ে এ ঘটনায় থানায় ডাকাতি মামলা করবেন বলে জানিয়েছেন সিলেট জেলা জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মুজাহিদ উদ্দিন চৌধুরী।

Share





Related News

Comments are Closed