নারায়ণগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে ৪ বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশুকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে তা সড়কের পাশে খাদের পানিতে পড়ে চারজনের মৃত্যু হয়।
আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর এম এম কে সিএনজি স্টেশনের মালিক ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক হাজি আবদুল মোমেন মোল্লার ছেলে আশিকুর রহমান পাভেল, তাঁর বন্ধু শরিফুল ইসলাম তুষার, অভি ও লিমন। এঁদের মধ্যে পাভেল নর্থ সাউথ ও তুষার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে পড়তেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার পুরিন্দা এলাকায় একটি শিশু রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী প্রাইভেটকার সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী অভি নিহত হয়। গুরুতর আহত হন পাভেল, তুষার ও লিমন। আশপাশের লোকজন তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি একটি ভেকুর সাহায্যে টেনে তোলা হয়েছে। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে। রেকার খবর দেওয়া হয়েছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed