সিলেটে ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত মোবাইল ব্যবসায়ী সোহেল আহমদ (২২) বুধবার ভোরে মারা গেছেন।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ ব্যবসায়ী মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে মামুনের দোকানের সামনে তিন-চার যুবক মোটরসাইকেল রাখতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর কয়েকজন যুবক এসে মামুনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি বলে জানান তিনি।
ওসমানী হাসপাতাল সূত্র জানায়, তাকে হাসপাতালে ভর্তির পর তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা হয়। কিন্ত অল্প সময়ের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত মামুন আহমদ নগরীর জল্লারপাড় এলাকার এলিগ্যান্ট শপিং সিটিতে নিজ দোকানে মোবাইল ফোনসেট বিক্রি করতেন।
ব্যবসায়ী মামুন আহমদের চাচা বাচ্চু মিয়া জানান- দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় মামুনের। এর কিছুক্ষণ পর একদল যুবক এসে মামুনের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
বাচ্চু মিয়ার ধারণা মোটর সাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed