রাগীব আলী ও ছেলের ব্যাংক হিসাব তলব
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পপতি ও সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক গুলোকে দুজনের ব্যাংক হিসাব খোলার ফরম ও হিসাবের যাবতীয় তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, তদন্তের স্বার্থে ও সরকারের একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এ দুজনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের আলোচিত দুটি মামলায় বুধবার (১০ আগস্ট) রাগীব আলীসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপরই কোনো এক সময়ে রাগীব আলী সপরিবারে ভারত পালিয়ে যান। রাগীব আলীর ভারতে যাওয়ার বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করতে গিয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা গত শুক্রবার সাংবাদিকদের বলেন, রাগীব আলী ভারতে পালিয়ে গেছেন, এর সত্যতা পাওয়া গেছে।
প্রসঙ্গত, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল বিভাগের এক বেঞ্চ তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়ন করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। ১৫ মে চা বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed