Main Menu

পুর্ব পাগলা ইউপি যুবদলের কাউন্সিল সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের সরব উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুর্ব পাগলা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন।
মঙ্গলবার বিকেলে স্থানীয় দামোধরটুপি বাজারে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়ন যুবদলের সকল ওয়ার্ড সভাপতি-সাধারন সম্পাদকের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে যুবদল নেতা রকন উদ্দিনকে সভাপতি ও জাবেদ আহমদকে সাধারন সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দীন। সম্মেলনের শুভ উদ্ধোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহŸায়ক সোহেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুর রহমান, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান আরাফত চৌধুরী জাকির, পুর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান মিয়া, সাধারন সম্পাদক দবিরুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক কামাল পারভেজ সাজন ও যুগ্ম আহŸায়ক মনোয়ার হোসেন মিন্টু।
ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা তারিফ মিয়া, যুবদল নেতা শাহ আলম, ইকবাল হোসেন, রফিক মিয়া, জমির আলী, রহমান আলী, খালেদ মিয়া, পারভেজ, ছাত্রদল নেতা লাভলু, মাসুম, নুর কামাল, জাহিদ মিয়া, ইয়াসিন হোসেন, দেলোয়ার হোসেন, মিজান, শোয়েব, আতিকুর, ফয়ছল আহমদ, শহিদুল ইসলাম ও মামুনুর রশীদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা যুবদলের আহŸায়ক আনসার উদ্দীন বলেন- তৃনমুল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করতে হলে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। ত্যাগী নেতাকর্মীদের মুল্যায়ন হলে যে কোন আন্দোলন সফলতার মুখ দেখতে বাধ্য হবে। সম্পুর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন যুবদলের প্রানবন্ত কাউন্সিল রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

Share





Related News

Comments are Closed