Main Menu

সিলেটে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে এক ব্যবসায়ী ছুরিকাহত হয়েছেন। আহত ব্যবসায়ী মামুন আহমদকে (২২) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জিন্দাবাজারের এ্যালিগেন্ট শপিং সিটির মোবাইল ফোন ব্যবসায়ী।

মঙ্গলবার বেলা ২টার দিকে তিনি নিজ দোকানে ছুরিকাঘাতের শিকার হন বলে জানা গেছে।

ব্যবসায়ী মামুন আহমদের চাচা বাচ্চু মিয়া জানান- দোকানের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় মামুনের।

এর কিছুক্ষণ পর একদল যুবক এসে মামুনের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বাচ্চু মিয়ার ধারণা মোটর সাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

বিকেল সাড়ে ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মামুনের শরীরে অস্ত্রোপচার চলছিল।

Share





Related News

Comments are Closed