ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: বসত ভিটার ৮ শতক জায়গা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পারভিন বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন গৃহবধুর স্বামী শহিদুল।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রানীশংকৈল উপজেলার বিষ্ণুপুর গ্রামের সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পার্শ্বে ছাই ফেলতে যায়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হয় তার স্বামী শহিদুল (৪০) ।
রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এখনো কোনো মামলা হয়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বসতভিটার ৮ শতক জমি নিয়ে সহিদুলের সঙ্গে একই এলাকার নবাব ও দুলালের বিরোধ চলছিল।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed