জকিগঞ্জে বিদ্যুৎস্পৃস্টে বৃদ্ধের মৃত্যু
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিদ্যুৎ সমস্যা নিয়ে গ্রাহকরা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে লিখিত, মৌখিক ও মোবাইল কলে অভিযোগ দিলেও তারা কর্ণপাত করার প্রয়োজন মনে করেন না।
তাদের অবহেলার বলি হতে হলো ময়ুব আলীকে (৬৫)। মঙ্গলবার জোহরের নামাজ শেষে তিনি তার নোয়াগ্রামের বাড়ী ফেরার পথে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ হারান।
এর আগে সোমবার সারা রাত জকিগঞ্জ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। মঙ্গলবার সকালে বিদ্যুৎ এলেও সুলতানপুর ইউপির গঙ্গাজল নোয়াগ্রাম এলাকায় একটি বৈদ্যুতিক তার ছিড়ে রাস্তায় পড়ে থাকে। এলাকাবাসী বার বার বিষয়টি জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করলেও তারা কর্ণপাত করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াগ্রামের তুতিউর রহমানের বাড়ির পাশে বিদ্যুতের ছেঁড়া তারে অসাবধনতাবশত জড়িয়ে গেলে ঘটনাস্থলেই ময়ূব আলী মারা যান। কিন্তু ঐ রাস্তা দিয়ে ঘটনার কিছু সময় আগে পল্লী বিদ্যুতের একটি টিম যাওয়ার সময় তাদের বিষয়টি জানানো হয়। কিন্তু তারা এলাকাবাসীর কথা আমলে নেয়নি।
বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গেলে ক্ষুব্দ জনতা তাদেরকে ধাওয়া করে।
এ ব্যাপারে জকিগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ইসহাক আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে মোবাইল কল কেটে দেন।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed