Main Menu

মদন মোহন কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষার সময় কমিয়ে ৪ ঘন্টা থেকে সাড়ে ৩ ঘন্টা করার প্রতিবাদে মঙ্গলবার মদন মোহন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় নগরীর পাঠানটুলা পয়েন্টে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
হিসাব বিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র কামরুজ্জামান রুমানে’র সভাপতিত্বে ও সুলতান মাহমুদ এবং ফরহাদ আহমেদ সায়েমের যৌথ পরিচালনায় মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র হুসেন আহমেদ, হাবিবুর রহমান, ব্যাবস্থাপনা চতুর্থ বর্ষের ছাত্র নাজমুল আহমেদ, শফি আহমদ, হিসাব বিজ্ঞাব তৃতীয় বর্ষের ছাত্র মুন্না লাল দাস, ২য় বর্ষের পক্ষে এস কে ফুয়াদ ও আশফাক আহমদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন আজমল হুসেন, গুলজার হুসেন, সুব্রত দাস, তাহের সিদ্দিকি, তাহমিদ আহমদ, ফাহমিনা রহমান, নার্সিন আক্তার, ফাতেমা আক্তার তাপসি, পাপিয়া সুলতানা রিমু, সাব্বির আহমদ, বরকত আলী রাজু, জুনেদ আহমদ, নাহিদ, আবির, সুহেল রানা, মুন্নি, শারমিন, স্বর্ণা, চাঁদনি, শ্রাবনী, সম্রাট, লায়েক প্রমুখ।

Share





Related News

Comments are Closed