লিডিং ইউনিভার্সিটির বাস চাপায় ব্লু বার্ডের ছাত্র গুরুতর আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লিডিং ইউনিভার্সিটির বাসের ধাক্কায় রিকশা চালকসহ ব্লু বার্ড স্কুলের এক ছাত্র ও তার মা আহত হয়েছেন। এরমধ্যে আহত ছাত্রের অবস্থা গুরুতর। তার নাম প্রান্তিক সিংহ(১২)। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার অস্ত্রোপচার চলছিল। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে প্রান্তিকের মা শিবানী সিনহাকে। আহত প্রান্তিক ও শিবানী দৈনিক যুগভেরীর আলোকচিত্রী রণজিৎ কুমার সিংহের পুত্র ও স্ত্রী। এ ঘটনায় লিডিং ইউনিভার্সিটির বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রান্তিক ও তার মা একটি রিকশায় ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির একটি বাস রিক্সাটিকে চাপা দেয়। বাসের চাপায় রিকসাারোহী মা ও ছেলে ছাড়াও রিকশা চালক আহত হন। পরে উপস্থিত জনতা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রান্তিকের পিতা ফটো সাংবাদিক রণজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেনকে-০১৭১৫-২০৭৯৯০ নাম্বারে বার বার ফোন করলেও তার নাম্বার ব্যস্ত পাওয়া যায়।
Related News
সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্যRead More
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More



Comments are Closed