Main Menu

ঝর্ণা থেকে পড়ে শাবি ছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)-এর ছাত্র নিহত হয়েছে। নিহত অনিমেষ দে (২৮) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৈল ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামের নিরঞ্জন দে’র ছেলে।
শাবি সূত্র জানায়, সোমবার বিকালে উপজেলার নয়দুয়ারিয়া নাপিত্তাছড়া ঝর্ণা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশটি উদ্ধার করে।
ফায়ার সর্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া জানান, বিকালে ঝর্ণা থেকে পা পিছলে নিচে পড়ে যায় অনিমেষ। ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মিরসরাই থানার এএসআই আহমেদ জানান, সিলেট থেকে বন্ধুদের নিয়ে ঝর্ণায় বেড়াতে আসে অনিমেষ। বিকালে পা পিছলে পানিতে পড়ে নিহত হয়। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed