Main Menu

সাজনা হত্যাকান্ড তদন্তের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মুক্তিযোদ্ধা কন্যা সাজনা হত্যাকান্ডের ঘটনা গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধ ব্ষিয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। রোববার (১৪ আগস্ট) তিনি এসএমপি পুলিশকে এ নির্দেশ দেন।
নিহতের বোন সমছুন নেহার ওরফে নেহার বেগম রোববার মন্ত্রীর সাথে তার মন্ত্রণালয়ে গিয়ে দেখা করে ঘটনা ধামাচাপা দিতে সিলেটের জালালাবাদ থানা পুলিশের চতুরাতি ও চালবাজির অভিযোগ তুলে ধরেন। এ সময় মন্ত্রী ঘটনাটি অতি মর্মান্তিক উল্লেখ করে এসএমপি সিলেটকে গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দেন।
নেহার বেগম অভিযোগ করেন, গত ২২ জুন সিলেটের বীর মুক্তিযোদ্ধা তজমূল আলীর মেয়ে তার বোন সাজনা বেগম (২৩) শশুর বাড়িতে মারা যায়। পরিবারের অভিযোগ তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। কিন্তু জালালাবাদ থানা পুলিশ অলিখিত কাগজে নিহতের বোন নেহার বেগমসহ কয়েকজনের স্বাক্ষর নিয়ে মিথ্যাবয়ানে মৃত্যুর সুরতহাল করে ও নেহার বেগমের অজান্তেই তার স্বাক্ষরিত অলিখিত কাগজে দরখাস্ত লিখিয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করে নেয়। এ ঘটনায় নেহার বেগম মামলা করতে গেলে পুলিশ তার মামলা নেয়নি। এর বিরুদ্ধে নেহার বেগম এসএমপি কমিশনারসহ বিভিন্ন মহলে অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি। নিরূপায় হয়ে ১৪ আগস্ট রোববার তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সাথে দেখা করে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। এসময় নেহার বেগম তার বোন মুক্তিযোদ্ধা কন্যা সাজনা বেগম হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি সিলেটের জালালাবাদ থানা পুলিশের চাপাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।

Share





Related News

Comments are Closed