Main Menu

সিলেটে ধর্ষণ মামলার আসামী হেলাল গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী বিমানবন্দর এলাকা থেকে গণধর্ষন মামলার আসামী হেলাল আহমদকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। পরে বিকেলে সিলেটের দ্বিতীয় মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয় তাকে। এসময় বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত হেলাল আহমদ বিমানবন্দর থানাধীন মংলিরপাড় এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। গত ১৫ জুলাই দায়েরকৃত গণধর্ষণ মামলার অন্যতম আসামী হেলাল। এই মামলায় তাকে আটক করে আদালতে হাজির করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় অবৈধ অস্ত্র মামলা, সরকারি কর্মকর্তাকে মারধর, পাহাড়-টিলা কর্তন, জমি দখল, ট্রান্সফরমার চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed