বাংলা সাহিত্য নিয়ে বিএলআরসি-র উদ্যোগ প্রশংসিত
সিবিএনএ কানাডা থেকে: বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টারের (বিএলআরসি) উদ্যোগে টরন্টোতে সদ্য প্রকাশিত পাঁচটি গ্রন্থের ব্যতিক্রমধর্মী এক প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট শুক্রবার ৯ ডজ রোডের কানাডিয়ান লিজিয়ন হলে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত পুরু।
বিএলআরসি কর্তৃক সদ্য প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ছিল মুক্ত চিন্তক আকবর হোসেন রচিত গদ্যগ্রন্থ ‘আমার সময় আমার পথ’ ও ‘মাই লোনলি থটস’, সংস্কৃতিকর্মী শেখর ই গোমেজ রচিত কবিতার বই ‘মনকল্প’, ইয়েটসভক্ত সুজিত কুসুম পাল রচিত ‘ইয়েটসের কবিতায় নারী ও নিকুঞ্জ’ এবং ড. দিলীপ চক্রবর্তীর উপন্যাস ‘সপ্রতিভ’।
উল্লেখ করা যেতে পারে লেখকদের এগুলো প্রথম গ্রন্থ। গ্রন্থগুলোর প্রচ্ছদ করেছেন কলকাতার শিল্পী অপরূপ উকিল, টরন্টোপ্রবাসী শিল্পী রাজীব সাহা ও বাংলাদেশের তরুণ শিল্পী মোস্তাফিজ কারিগর।
‘লেখনীর শক্তিতে জয় করি আগামীর সূর্য’ স্লোগানকে সামনে রেখে সুপরিকল্পিত এই অনুষ্ঠানমালায় সদ্য উন্মোচিত গ্রন্থের ওপর আলোচনায় অংশ নেন আজিজুল মালিক, ড. মোজাম্মেল হক খান, ড. সুজিত দত্ত, সাদ কামালী ও শিউলী জাহান। আলোচকেরা কানাডানিবাসী মেধাবী বাঙালি লেখক খুঁজে তাদের বই প্রকাশে বিএলআরসির ভূমিকাকে অভিনন্দিত করেন ও অনুরূপ কাজ চালিয়ে যেতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
বোদ্ধাজনের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নেন অরুণাভ ভট্টাচার্য, সুমন মালিক, নাহিদ কবির কাকলি, শাশ্বত সান্যাল, ফারহানা ইয়াসমিন গল্প, স্নিগ্ধা চৌধুরী, চয়ন দাস, সুমন সাইয়েদ, সজীব চৌধুরী, মাহবুব ও ব্রতী দাস দত্ত।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেলওয়ার এলাহী।
অতিথি হিসেবে উপস্থিত কানাডার বিশিষ্ট বাঙালি শিল্পপতি জয়দেব সরকার বাংলা ভাষা নিয়ে প্রবাসে বিএলআরসির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও বিএলআরসির ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে বিএলআরসির চেয়ার অধ্যাপক ড. রাখাল সরকার নতুন প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠনটির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন।
প্রবাসে বাংলা সাহিত্যকে সমুন্নত রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সংগঠনটির নির্বাহী পরিচালক সুব্রত কুমার দাসের ধন্যবাদ প্রদানের মাধ্যমে মনোজ্ঞ এই পাঠ-উন্মোচন অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Related News
বাউলসম্রাট দুর্বিন শাহ: মরমি গানের জগতে এক অনন্য সাধক
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলা লোকসংগীত ও মরমি সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নামRead More
বিশ্ববাংলার ২৩ বছরের প্রকাশনা কেমুসাস লাইব্রেরিতে প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) লাইব্রেরিতে মাসিক বিশ্ববাংলার গতRead More



Comments are Closed