সিলেটে ছাত্রদল নেতা ভিপি মাহবুবের বাসায় তল্লাসী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)এর নগরীর মেজরটিলাস্থ বাসায় আবারও সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রোববার দুপুরে ঘন্টাব্যাপী তলাশী চালিয়েছে। তবে এসময় তিনি বাসায় ছিলেন না বলে জানা গেছে।
এঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শেদ, জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা আব্দুল মজিদ, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, সহ সাধারন সম্পাদক নাজিম উদ্দিন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ।
রোববার রাতে এক বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী চলছে বিরোধী দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন, চলছে হয়রাণী মূলক বাসা-বাড়িতে তলাসী, পরিবারের সাথে অসৌজন্য মূলক আচরণ। পাশাপাশি চলছে নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা ও গ্রেফতার। নেতৃবৃন্দ অবিলম্বে কারাগাওে আটক বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান।
উলেখ্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)এর বাসায় এর আগে গত ৩১ জুলাই বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত সাদা পোষাকদারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় অভিযান চালিয়ে ছিল।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed