তাহিরপুরে এক রাতে ১০ গরু চুরি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে একাধিক গৃহস্থের বাড়ি থেকে এক রাতেই প্রায় ৪ লাখ টাকা মুল্যের ১০টি গরু চুরি হয়েছে। গরু চুরি ঠেকাতে এখন গৃহস্থরা রাত জেগে ঘুম হারাম করে গোয়াল ঘর পাহাড়া দিচ্ছেন। গরু চুরির অভিযোগ এনে শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের তিওর জালাল গ্রাম থেকে গত বুধবার দিবাগত রাতে একদল সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্যরা একাধিক গৃহস্থ্যের বাড়ি থেকে ১০টি গরু চুরি করে নিয়ে যায়। তিওর জালাল গ্রামের শামসুজ্জামানের ২টি, নুরজামালের ১টি, দুলা মিয়ার ২টি, খুশবুল বেগমের ১টি ও পার্শ্ববর্তী লোহাছুড়া শান্তিপুর গ্রামের আতাউর রহমানের ৪টি গরু সহ একই রাতে ১০টি গরু গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে গেছে। ইতিপূর্বেও ঐ ইউনিয়নের বড়খলা ও বালিজুরী গ্রামে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এদিকে গরু চুরির অভিযোগ এনে শনিবার শামসুজ্জামান নামক এক গৃহস্থ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বালিজুরী ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী নেওয়াজ গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, অনেকদিন ধরেই এলাকায় গরু চোরের উপদ্রব শুরু হয়েছে, আমরা বার বার থানা পুলিশকে গরু চুরির বিষয়টি জানিয়ে আসছি কিন্তু যে সব গরু ইতিপুর্বে চুরি হয়েছে সেসব গরু উদ্ধার কিংবা গরু চোর চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশী তৎপরতা হতাশাজনক।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, গরু চুরি নয়, হারানোর অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আপাতত থানায় সাধারন ডায়রী করা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed