Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আনন্দ মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: এডভোকেট সামসুজ্জামান জামানকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে সিলেট স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে শনিবার বিকেলে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর শিবগঞ্জ থেকে শুরু হয়ে মিরাবাজারে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এডভোকেট সামছুজ্জামান জামানকে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিছিল পরবর্তী সমাবেশে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দিপক রায়ের সভাপতিত্বে ও ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান বকস্ রাক্কু ও মহানগর ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সাজুর যৌথ পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আকবর হোসেন কয়ছর, মহানগর ছাত্রদল নেতা এমদাদ বকস্, আবদুল খালিক মিল্টন, এইচএম ইকবাল, টিটন মল্লিক, ইন্তেজার আলী, একরাম হোসেন, জামিল আহমদ, সেবুল আহমদ, মনোয়ার হোসেন খলিল, রাসেল আহমদ, শুকুর আহমদ, বদরুল আজাদ রানা, ইফতেখার আহমদ সোহেল, এসএম আকতার, আবু তাহের শিশু, লাহিন চৌধুরী, এসএম জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন সুজন, সালা উদ্দিন আল-মামুন, সম্রাট মামুন, কয়ছর আহমদ, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, শামীম আহমদ, এ ইউ মিজান, শাহিন আহমদ, মাছুম আহমদ শাফিন, রাশেদ আহমদ, সাহেদ খান, বাদশা আহমদ, হাবিবুর রহমান এহসান, মুহিবুর রহমান মুহিব, সাকু আহমদ, দিলাওয়ার হোসেন লিজু, পাপলু আহমদ, মুহিবুর রহমান, মেহেদী হাসান, সুলতান আহমদ, শাহীন আহমদ, সুমন আহমদ, আল-আমিন, শাহজান চৌধুরী মাহি, সামিউল হাসান সামি, সেলিম আহমদ সাগর, মনির হোসেন, আল-আমিন, মিনহাজ উদ্দিন, আহমেদ রানা, মান্না আহমদ মান্না, আরিফ ইকবাল নেহাল, ইমন আহমদ, লায়েক আহমদ, রাসেল আহমদ, বাবু হোসেন, রাহুল আহমদ, অসিম আহমদ, সোহাগ চৌধুরী, সৌরভ আহমদ, শাওন আহমদ, স্বপনীল চৌধুরী, কামিম আহমদ, রাব্বি আহমদ, রিপন আহমদ, হাসান আহমদ, মিনহাজ আহমদ, শুভ চৌধুরী, মামুন আহমদ, জসিম আহমদ, আবু হানিফ প্রমুখ।

Share





Related News

Comments are Closed