Main Menu

জকিগঞ্জে ৭দিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছেন। গত ১ আগস্ট নিখোঁজ হলেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ কলেজ ছাত্রী রুবিনা আক্তার (২০) জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সে উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মোকারম আলীর মেয়ে।
এদিকে, নিখোঁজের ঘটনায় জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরি সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট সকাল ১০টার দিকে রুবিনা আক্তার কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরেনি। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পর তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রুবিনার স্বজনরা। তারা বলছেন, নিখোঁজ হওয়ার ৭দিন হয়ে গেলেও রুবিনার কোন সন্ধান দিতে পারেনি পুলিশ।

Share





Related News

Comments are Closed