Main Menu

ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরসহ আটক ৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের আমির সহ ৬ জামায়াত শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সদর থানা জামায়াতের আমির শামসুজ্জামান দুলাল (৪১), সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (৫৫), শিবির নেতা আব্দুর রহমান (৩০), ইয়াসিন আলী (২২), শাহ আলম (২৫) ও রিয়াজুল ইসলাম জনি (২২)।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় জিহাদী বই, লিফলেট সহ জামায়াতের আমির সহ ৬ জামায়াত-শিবির কর্মীকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed