ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে আলম হোসেন (২৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার যাদবপুর গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে। বাঘাডাঙ্গা এলাকায় সে বসবাস করতো। এ সময় আহত হয়েছে বাঘাডাঙ্গা গ্রামের আব্দুর রব এর ছেলে সালাউদ্দিন ও রমজান আলী নামের আরো ২জন। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, শুক্রবার ভোররাত ৩টার দিকে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে কাটাতার না থাকায় ইছামতি নদী পার হয়ে ভারত থেকে গরু আনতে যায় আলমসহ কয়েকজন। এসময় ভারত অভ্যন্তরে প্রবেশের প্রাক্কায়ে বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় রমজান ও সালাউদ্দিন পালিয়ে চলে আসে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটেলিয়ানের পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে নিশ্চিত করতে পারছেন না। নিহতের লাশ কোথায় তা তিনি নিশ্চিত করে এখনও জানাতে পারেননি। বিস্তারিত জানার পর বিএসএফের কাছে আনুষ্ঠানিক ভাবে পতাকা বৈঠকের আহবান জানাবেন বলে তিনি জানান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed