Main Menu

ফের প্রতিবন্ধী ভাতা চালু করছে সিসিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন এলাকায় প্রতিবন্ধীদের জন্য ভাতা কার্যক্রম আবারও চালু হচ্ছে। ভাতা চালুর ব্যাপারে সিসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা যায়, প্রায় দুই বছর ধরে সিসিক’র প্রতিবন্ধী ভাতা কার্যক্রম বন্ধ রয়েছে। কয়েকদিন আগে সিসিক’র মাসিক সভায় প্রতিবন্ধী ভাতা ফের চালুর বিষয়ে কাউন্সিলরদের মধ্যে আলোচনা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, প্রায় দু’বছর বন্ধ থাকার পর প্রতিবন্ধী ভাতা ফের চালুর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিক কতোজন প্রতিবন্ধী আগে ভাতা পেতেন, তা কাগজপত্র না দেখে বলা সম্ভব নয়।

Share





Related News

Comments are Closed