Main Menu

মেয়েদের গোসলের ভিডিও ধারণ, যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : গোপনে মেয়েদের গোসল করার ভিডিও ধারণ করে ফেঁসেছে সিলেট নগরীর মুন্সিপাড়ার এক যুবক। শাহরিয়ার রিপন (৩১) নামের ওই যুবককে বুধবার গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে ওই এলাকার ৬৮/ই নং বাসার আব্দুল মতিনের ছেলে।
র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ গোপনে মেয়েদের গোসল করার ভিডিও ধারণ করে পরবর্তীতে এই ভিডিও গুলো মেমোরি কার্ডে সংরক্ষণ করে রাখত ও দেখত এবং ফোনে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। দাবীকৃত টাকা না দেওয়া হলে স্যোসাল মিডিয়া ও আত্মীয়-স্বজনদেরকে এই ভিডিও প্রকাশ করার হুমকিও দিয়ে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

Share





Related News

Comments are Closed