শ্রেস্ট শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ আলী দুলাল
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে আবারোও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দুলাল। গত ২৫ জুলাই শিক্ষক নির্বাচনী সভায় ২০১৫ সালের শিক্ষা ব্যবস্থায় ও দায়ীত্ব পালনের ভুমিকা বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করেছেন উপজেলা শিক্ষা কমিটি।
এছাড়া শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন, রাজারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নাহার, প্রধান কাপ শিক্ষক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শরীফা আক্তার লাকি। শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে রাঙ্গামাটি রাইফেলস সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আলী দুলাল ২০০৬ সালে দিনাজপুর জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তার বিদ্যালয়টি ২০১৪ সালে রংপুর বিভাগের শ্রেষ্ঠ্য বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছিল।
মোহাম্মদ আলী দুলাল বলেন, তিনি সরাসরি প্রধান শিক্ষক হিসেবে ১৯৯৯ সালে দাদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ২০০৩ সালে তিনি সেখান থেকে বদলী হয়ে সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি যোগদান করার পর ২০০৫ সাল থেকে আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষার ফলাফলে উপজেলার শ্রেস্ট ফলাফলকারী বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়ে আসছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed