আজও এমপিও ভুক্ত হয়নি ফুলবাড়ীর ৭টি শিক্ষা প্রতিষ্ঠান
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে আজোও এমপিও ভুক্ত হয়নি উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বেতন ভাতা না পায়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে নন-এমপিওভুক্ত অর্ধশত শিক্ষক-কর্মচারী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্য্যালয় সুত্রে জানা গেছে, আজোও এমপিও হয়নি চকসাহাবাজপুর ও সালগ্রাম দুটি নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়, সমশের নগর উচ্চ বিদ্যালয় এর নবম ও দশম শ্রেনি, উত্তর লক্ষিপুর স্কুল এন্ড কলেজের কলেজ শাখা, লালপুর দাখিল মাদ্রাসা ও আমডুঙ্গি হাট আলিম মাদ্রাসার আলিম শাখা।
এসকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, অর্ধশত শিক্ষক ও কর্মচারী। কেউ কেউ ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত চাকুরী করেও এখনো সরকারী বেতনভাতা পাননি। ফলে তারা এখন পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলার ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার বলেন, এই বিদ্যালয়টি ১৯৯৫ সালে নিন্ম-মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হয়। এরপর ১৯৯৯ সালে এই বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেণি চালু করা হয়। কিন্তু ২০০০ সালে এমপিও হওয়ার সময় নিন্ম-মাধ্যমিক হিসেবে এমপিও হওয়ায় আজোও বেতন ভাতা পাননি নবম ও দশম শ্রেনির কর্মরত ৫জন শিক্ষক, ১জন ক্যাটালগার ও ১জন নৈশ্য প্রহরী। একই অবস্থা সমশেরনগর উচ্চ বিদ্যালয়ে। সেখানেও ২০১০ সালে নবম, দশম চালু হলেও এখনো এমপিও হয়নি।
উপজেলার চকসাহাবাজপুর নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠা হলেও এখনও এমপিও হয়নি। একই অবস্থা সালগ্রাম নিন্ম-মাধ্যমিক বিদ্যালয়ের। লালপুর দাখিল বালিকা মাদ্রাসাটি ২০০২ সালে প্রতিষ্ঠা হলেও এখনও এমপিও হয়নি। আমডুঙ্গির হাট আলিম মাদ্রাসাটি ২০০৩ সালে আলিম শাখা খোলা হলেও ওই শাখাটি আজোও এমপিও হয়নি। একই অবস্থা উত্তর লক্ষিপুর স্কুল এন্ড কলেজের কলেজ শাখার, উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ে ২০০৯ সালে কলেজ শাখা চালু করা হলেও এখনো এমপিও হয়নি কলেজ শাখাটি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছাত্তার বলেন, নন-এমপিওভুক্ত শিক্ষকেরা সরকারী সকল নিয়মনীতি মেনে চাকুরী করেও তারা বেতনভাতা পাচ্ছেন না। এ কারনে তাদের উপর প্রশাসনিক চাপও মানবিক কারণে দেয়া যায় না। তিনি বলেন, এই শিক্ষকদের কারণেই ওই বিদ্যালয়গুলো থেকে প্রতিবছরই সন্তোষজনক ফলাফল অর্জন করছেন শিক্ষার্থীরা। অথচ তারা বিনা বেতনে এই সার্ভিস দিচ্ছে দির্ঘদিন থেকে।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অবিনাশ চন্দ্র বলেন, সরকারের অর্পিত দায়িত্ব শিক্ষাদান নিয়মিত করে যাচ্ছে এই শিক্ষকেরা, অথচ তারা বেতনভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ জন্য তিনি শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed