Main Menu

গোয়াইনঘাটে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। তার নাম আব্দুল করিম (৪৫)।
আজ বুধবার সকাল সোয়া ৭টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুল করিম উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের বাত্তিরখাল গ্রামের মৃতু আব্দুল মালিকের ছেলে। সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিমের ছেলে রিপন (২৬) গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাস্তার কাজ নিয়ে একই গ্রামের মন মিয়ার ছেলে অলিউর রহমানদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন- নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সংঘর্ষের ঘটনায় দু’জনকে আটক করা হলেও হতাহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Share





Related News

Comments are Closed