সিলেটে দুই যুবলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের সাথে সংঘর্ষের ঘটনায় দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে তজম্মুল আলী ও মেহেদী হাসান রানা।
সোমবার রাতে তজম্মুল আলীকে নগরীর টিলাগড় এবং মঙ্গলবার বেলা ১টার দিকে বালুচর থেকে মেহেদী হাসান রানাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।
গত বৃহস্পতিবার সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব হওয়া নিয়ে কারাক্ষীদের সাথে সংঘর্ষে জড়ায় নিপু অনুসারী নেতা-কর্মীরা। এ ঘটনায় চার ফটো সাংবাদিকসহ ২০জন আহত হন। ভাংচুর করা হয় অর্ধ শতাধিক মোটর সাইকেল। এ ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায়ই দুই যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হলো।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed