তাহিরপুরে লক্ষাধিক মানুষ পানিবন্ধী
সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল পর্য্যন্ত ভারী বৃষ্টিপাতের কারনে সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলে সীমান্ত নদী জাদুকাঁটা, মাহারাম, বৌলাই, পাটলাই, রক্তি, বাগলী ছড়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের কারনে উপজেলার হাওরাঞ্চল ও সীমান্তবর্তী এলাকার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম রাব্বি জাহান জানান, বন্যা ও পাহাড়ি ঢলের কারনে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে বিদ্যালয়ে যেতে পারছেনা।
সরজমিনে খোঁজ নিয়ে জনা যায়, সপ্তাহব্যাপী সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের চিকসা, আনোয়ারপুর, বালিজুড়ি ও শক্তিয়ারখলা নামক স্থানে অপরদিকে সড়ক ও জনপথের নির্মিত তাহিরপুর-ওয়েজখালি সড়কের দুই স্থানে ভেঙ্গে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ার কারনে এ সড়কে জেলা শহরের সাথে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে । এছাড়াও উপজেলার তাহিরপুর-বাদাঘাট, তাহিরপুর বাজার-সরকারী উচ্চ বিদ্যালয় সড়ক কয়েক স্থানে ভেঙ্গে পানির নীচে তলিয়ে গেছে।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গোদাম এলাকা, তাহিরপুর বাজারের নীচু অংশ, সুলেমানপুর বাজার, আনোয়ারপুর বাজার, বালিয়াঘাট নতুন বাজার, একতা বাজার, কাউকান্দি বাজার, জামতলা বাজার, পৈন্ডুব বাজার সহ উপজেলার অধিকাংশ হাটবাজারই বন্যার পানি উঠে পড়ায় অধিকাংশ দোকানপাঠ বন্ধ রয়েছে।
উপজেলার হাওরাঞ্চল বড়দল দক্ষিণ ইউনিয়নের রসুলপুর, টুকেরগাঁও, গোবিনপুর, জামলাবাজ, বড়দল উচ্চ বিদ্যালয়, শ্রীপুর উওর ইউনিয়নের পানিয়াখালী, বিনোদপুর, পানিয়াখালি, কলাগাঁও, বীরেন্দ্র নগর, চারাগাঁও, জঙ্গলবাড়ি, লালঘাট, মন্দিয়াতা , বুরুঙ্গাছড়া, শ্রীপুর বাজার, নয়াহাটি, ইন্দ্রপুর, ছিলানি তাহিরপুর, গোলাবাড়ি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাহেবনগর, গোপালপুর, নোয়ানগর, মারালা, ইকরামপুর, নোয়াগাঁও, জগদীসপুর, নিশ্চিন্তপুর, আনন্দনগর, উমেদপুর, লতিবপুর, পাঠাবুকা, গুচ্ছগ্রাম, মানিকখিলা, সন্তোষপুর, জাঞ্জাইল, ভবানিপুর, দুমাল, শিবপুর, শরিফপুর, উতিয়ারগাঁও নোয়াগাঁও, বড়দল উওর ইউনিয়নের কুকুরকান্দি, ফকিরনগর, আমবাড়ি, বোরখারা, বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁর, ধরুন্দ, কাঞ্চনপুর, ইউনূছপুর, সদর ইউনিয়নের লক্ষীপুর, গোবিন্দশ্রী, ভাটি জামালগড়, গাজীপুর বালিজুড়ি ইউনিয়নের বড়খলা, বারুঙ্কা, পিরোজপুর, দক্ষিণকূল, মাহতাবপুর, তিওরজালাল, লোহাচুরা, বালিজুড়ি এলাহিবক্স উচ্চ বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান খসরুল আলম বলেন, আমার ইউনিয়নের সব কয়টি গ্রামের মানুষ বন্যায় পানিবন্দি অবস্থায় রয়েছে।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার লিটন জানান, বন্যার কারনে ২১টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়েছে, ৩২টি বিদ্যালয়ের আঙ্গিনায় পানিতে øাবিত হয়েছে, ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ডুকে পড়েছে। এর মধ্যে ৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল হোসেন খান বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের হাটবাজারসহ অনেকগুলো গ্রামই পাহাড়ি ঢল ও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উপজেলার সাথে সবকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ খালেদুর রহমান বলেন, উপজেলার বন্যাকবলিত গ্রাম গুলোতে মঙ্গলবার পর্যন্ত ১০ মেট্রিক টন চাল, নগদ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের তহবিল থেকে আরো ১ লাখ টাকার ত্রাণ সামগ্রী ক্রয় করে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed