Main Menu

ছাতকে মোবাইলের দোকানে চুরি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের দোলারবাজার ইউনিয়নের মঈনপুর বাজারের একটি মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার রাতে হাজি সিদ্দিক মার্কেটের আল-ইহসান টেলিকম ও ভেরাইটিজ ষ্টোরে এ চুরির ঘটনা ঘটে। এতে মোবাইল সেট, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
জানা যায়, প্রতিদিনের ন্যায় দোকান মালিক সোমবার রাতে দোকানঘর বন্ধ করে বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে দোকানঘর খুলতে এসে দেখতে পান দোকানের সাটারের তালা ভাঙা রয়েছে। এসময় দোকানের ভিতরে রক্ষিত মোবাইল থেকে ২৯টি মোবাইল সেট (যার বাজার মূল্য অর্ধলক্ষাধিক টাকা) চুরেরা নিয়ে গেছে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন জানান, চুরির ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed