ঠাকুরগাঁওয়ে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ এলাকায় ভিমরুলের কামড়ে জাকের উলাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
শিশু জাকের উল্লাহ শিবগঞ্জ এলাকার নাসিরুলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জাকের উল্লাহ বাড়ির আঙ্গিনায় খেলার সময় একটি ঘর থেকে উড়ে এসে কয়েকটি ভিমরুল তাকে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. জাহাঙ্গীর আলম জানান, ভিমরুল খুবই বিষাক্ত প্রাণী। যেহেতু শিশু তাই ব্যথা সহ্য না করতে পারায় তার মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed