জনবল সংকটে ফুলবাড়ী প্রাথমিক শিক্ষা অফিস
ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্য্যালয়ে দেখা দিয়েছে জনবল সংকট। ২জন অফিস সহকারীর পদ পুরোপুরি শুণ্য থাকায় অফিস সহকারীর কাজ করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। এতে ওই অফিসে কাজ করতে এসে হয়রানির শিকার হচ্ছেন সংশ্লিষ্ঠরা।
জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্য্যালয়ে ১জন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ৩জন সহকারী শিক্ষা কর্মকর্তা, একজন প্রধান অফিস সহকারী, একজন হিসাব সহকারী ও একজন ক্যাশিয়ারের পদ রয়েছে। এর মধ্যে গত এক বছর থেকে প্রধান অফিস সহকারী পদ শুন্য রয়েছে। চলতি বছরের মে মাসে হিসাব সহকারী নুর ইসলাম স্বেচ্ছায় অবসর নেন। ফলে প্রধান অফিস সহকারী ও হিসাব সহকারী ২টি পদই শুণ্য হয়ে যায়। এরপর ক্যাশিয়ার পদে মশিউর রহমান নামে একজন যোগদান করলেও তিনি চাকুরীতে নবীন হওয়ায় অফিসের ফাইলপত্র ও অফিস সহকারীর কাজ করতে হচ্ছে সহকারী শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। যার ফলে শিক্ষকদের বেতনভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। আর পদে পদে হয়রানী হচ্ছেন ওই অফিসের কাজ করতে আসা অন্যান্য শিক্ষকদের । যার কারণে গত ৩০শে জুলাই এর পূর্বে শিক্ষার্থীদের উপবৃত্তির হিসাব ভূল হওয়ায় একাধিক বিদ্যালয়ে উপবৃত্তির টাকা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিড়ম্বনা, বাক-বিতন্ডা দেখা দেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ হাসিনা ভুঁইয়া বলেন, অফিস সহকারীর পদ শুণ্য থাকায় অফিসের ফাইলপত্রে নোট দেয়ার কাজ করতে হচ্ছে সহকারী শিক্ষা কর্মকর্তাদের। যখন সহকারী শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে পরিদর্শনে যাচ্ছেন তখন তাকে নিজেকে ফাইল নোট দিয়ে স্বাক্ষর করতে হচ্ছে। এতে তার পক্ষে অফিস পরিচালনা করা কঠিন হয়ে দাড়িয়েছে । এজন্য তিনি কয়েকদফা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জনবল নিয়োগ দেয়ার আবেদনও করেছেন।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed