সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর জামায়াতের নেতাকর্মীরা নগরীর সোবহানীঘাট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
মিছিলের জন্য নেতাকর্মীরা সোবহানীঘাট এলাকায় জড়ো হন। এসময় পুলিশ অভিযান চালিয়ে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে গ্রেফতার করে।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামির ফাঁসি নিয়ে সরকার বিরোধী পোস্টার-লিফলেট ছাপানোর অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা সোহেল আহমদকে গ্রেফতার দেখানো হয়েছে। তার নির্দেশেই এই পোস্টার ও লিফলেট ছাপানো হয়েছিল।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed