Main Menu

র‌্যাবের নিখোঁজ তালিকা কমে ৬৮

বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি জঙ্গি হামলা সমূহে ঘরছাড়া তরুণ-যুবকদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর সারাদেশে নিখোঁজের যে তালিকা র‌্যাব দিয়েছিল, হালনাগাদের পর তা কমে ৬৮ জন হয়েছে।

গত ২০ জুলাই নিখোঁজ ২৬১ জনের তালিকা দেওয়ার পর গণমাধ্যমের অনুসন্ধানে অনেকের সন্ধানই পাওয়া যায়। এদের কেউ কর্মস্থলে, কেউ বাড়িতে, আবার কাউকে কারাগারেও পাওয়া যায়।

এরপর সোমবার (২৫ জুলাই) ওই তালিকা হালনাগাদ করে ৬৮ জনের নিখোঁজের নতুন তালিকা গণমাধ্যমে পাঠিয়েছে র‌্যাব।

র‌্যাব বলেছে, গত ২০ জুলাই ২৬১ জনের তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তিবর্গ তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্য পাওয়া যায়।

র‌্যাবের ভাষ্য, দেশব্যাপী র‌্যাব কর্তৃক সর্বশেষ অনুসন্ধান ও তদন্ত করে অদ্যাবধি ৬৮ জন নিখোঁজ ব্যক্তির (বয়স ১৫-৪০ বছর পর্যন্ত) হালনাগাদ তথ্য পাওয়া যায়।

হালনাগাদের কাজ ‘একটি চলমান প্রক্রিয়া’ উল্লেখ করে র‌্যাব বলেছে, এই তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসেন অথবা তালিকার বাইরে নিখোঁজ থাকার কথা কারো জানা থাকে তাহলে ০১৭৭৭৭২০০৭৫ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

হালনাগাদ তালিকার যাদের নাম তারা হলেন- মো: মহিবুর রহমান (৩০), সাজ্জাদ রউফ ওরফ অর্ক (২৪), ডা: আরাফাত হোসেন তুষার, তাহমদি রহমান সাফি (৩০), খান মো: মাহমুদুল আহসান রাতুল (২৩), ঝুন্নুন শিকদার (৩০), কাজী মো: মঈনউদ্দিন শরীফ (৩০), তাওসিফ হোসেন (২৩), জুবায়ের রহিম, ইব্রাহিম হাসান খান (২৫), জুনায়েদ হাসান খান, এএসএম ফারহান হোসেন (২৯), মনোয়ার হোসেন সবুজ, আশরাফ মোহাম্মদ ইসলাম, , মো: বাদশা আলী (২৫), মো: সুমন (২৮), আশিক ওরফে সাব্বির রহমান (১৬), নাজিবুল্লাহ আনসারী (২৭), বাশারুজ্জামান ওরফে আবুল বাশার, শরিফুল ইসলাম, রাহাত বিন আব্দুল্লাহ (২৬), বেলাল মোল্লা সোহেল (২২), মাজেদুল হক (৩৫), আমান উল্লাহ আমান (২৪), কামরুজ্জামান (২৩), সাহারাত আলী (২৬), হাসানুর রহমান আসানুর, ইকবাল হোসেন (২৯), তহিদুল ইসলাম (২০), হাসান আলী (৩৭), ফারুক হোসেন (৩৭), সুমন হোসেন, রাশেদ হোসেন (২৫), শাহজাহান (৩৩), জুবায়ের হোসেন ফারুক (২১), তাজুল ইসলাম চৌধুরী (৩৮), তামিম আহমেদ চৌধুরী (৩১), জাকির হোসেন (২৮), আশরাফুজ্জামান (৩২), শাহরিয়ার খান ওরফে শাহজাহান (৩৩), সাদমান হোসেন পাপন (২৩), আকরাম হোসেন (২৫), জুলহাস শেখ (৩২), হাবিবুল্লাহ (২৬), জহিরুল ইসলাম চৌধুরী (২৬), ইমরান (২২), এটিএম তাজ উদ্দিন (৩৬), হাবিবুর রহমান (১৬), ইসমাইল হোসেন (২২), মিন্টু রহমান ওরফে বৈরগী মিন্টু (২৭), মারুজক হায়দার ওরফে জাহিন (১৭), মহিদুল ইসলাম ওরফে মিশুক (১৭), রাকিবুল ইসলাম ওরফে রিয়েল (২৪), মিন্টু মিয়া ঈদু (৩৫), রেজাউল করিম (২৬), ইকবাল হোসেন (২০), জাহাঙ্গির আলম (২৫), মকসুদ আলী (২৫), আব্দুল হামিদ (৩০), রিয়াজ উদ্দিন (১৫), জহিরুল ইসলাম (১৬), সাখাওয়াত হোসেন (২৮), মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি ওরফে সুজিত দেবনাথ, ডা. রোকনুদ্দীন খন্দকার (৫০), নাঈমা আক্তার, রেজওয়ানা রোকন (২৩), রামিতা রোকন (১৭) এবং সাদ কায়েস (৩০)।

Share





Related News

Comments are Closed