সুন্দরবন বিধ্বংসী রামপাল চুক্তির প্রতিবাদে মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সা¤প্রদায়িক জঙ্গিবাদ, টার্গেট কিলিং, লুটপাট, দেশি-বিদেশী ষড়যন্ত্র ও সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ২৫ জুলাই সোমবার বিকালে নগরীর আম্বরখানা পয়েন্টে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আম্বরখানা পয়েন্টে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও সিপিবি জেলা নেতা গোলাম রাব্বি চৌধুরী ওয়াফির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি প্রবীন নেতা বাদল কর, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর সভাপতি পাপ্পু চন্দ। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবি নেতা এনায়েত হাসান মানিক, কৃষক ফ্রন্ট জেলা সংগঠক দেওয়ান নাজমুল ইসলাম, ছাত্র ইউনিয়ন নেতা শ্রী কান্ত শর্মা, ছাত্র ফ্রন্ট মহানগর সহ সভাপতি আজহারুল হক চৌধুরী সাকিব, সঞ্জয় শর্মা, আশিক মোস্তফা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের উপর এক ভয়াবহ বিপদ সশস্ত্র সা¤প্রদায়িক জঙ্গিবাদ জনজীবনের ন্যূনতম শান্তি ও নিরাপত্তা এবং দেশের অস্তিত্ব বিপন্ন করতে উদ্ধত হয়েছে। স্বাধীনতার বিপুল আকাঙ্খা ও প্রত্যাশা শাসকগোষ্ঠির দমন-পীড়ন, দূর্নীতি, লুন্টনে আজ পর্যুদস্ত। দেশের সম্পদ ও ভবিষ্যৎ সামরাজ্যবাদীদের হাতে সমর্পন করার চক্রান্ত চলছে। যার সর্বশেষ উদাহরণ হলো সরকার জনমত উপেক্ষা করে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি ও চট্টগ্রামে ভূপৃষ্টে মার্কিন সামরাজ্যের কোম্পানীর কাছে গ্যাস উত্তোলন চুক্তি। বক্তারা সা¤প্রদায়িক জঙ্গিবাদ ও সুন্দরবন সহ প্রাকৃতিক সম্পদ সামরাজ্যবাদীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলার জন্য জনগণের প্রতি আহবান জানান।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed