Main Menu

লালমনিরহাটে বিএনপির মিছিলে পুলিশের বাধা

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রোববার সকালে জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নের্তৃত্বে বিএনপি জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের নর্থ বেঙ্গল মোড়ে পৌঁছলে পুলিশ বাঁধা প্রদান করে। পরে পুলিশি বাঁধায় মিছিলটি পূনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সেক্রেটারী হাফিজুর রহমান বাবলা,উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক, জেলা যুবদল সেক্রেটারী আব্দুল হালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী সাজু পাটোয়ারী প্রমুখ। এসময় বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দাবী করেন।

Share





Related News

Comments are Closed