Main Menu

লিডিং ইউনির্ভাসিটিতে ছাত্রদলের ধর্মঘট পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রোববার সকাল ৯টায় লিডিং ইউনিভার্সিটি সুরমা টাওয়ার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ধর্মঘট পালন করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, লিডিং ইউনির্ভাসিটি ছাত্রদল নেতা আহমেদ শাহিন, শাহান আল মাহমুদ, সুজা উদ্দিন সুজন, হেলাল আহমদ, শফিক মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি নেতৃত্ব শূণ্য করার লক্ষ্যে প্রহসনমূলক মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর সাজা এবং সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কঠোর আন্দোলনের ডাক দিবে।

Share





Related News

Comments are Closed