সিলেটে বাস চাপায় ২ জন নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজিতে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের চাপায় সিএনজি অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনায় দুইজন মারা গেছে।”
এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান , সকাল সাড়ে নয়টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেট অভিমুখী কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকসাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। গুরুতর আহত হন শিশুসহ দুই যাত্রী। এদের মধ্যে শিশুটি হাসপাতালে নেয়ার পথে মারা গেছে।
তবে তাৎক্ষনিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসের চালককে আটক করেছে । দুর্ঘটনার পর সড়কের দুপাশে দীর্ঘ যানজট লেগে গেলে প্রায় ঘন্টাখানেক বন্ধ থাকে যান চলাচল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার ও সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed