চারঘাটে স্বামী স্ত্রীর বিষপান, স্বামীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি: চারঘাটে এক সাথে বিষপানে স্বামী-স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বামী ডলারকে মৃত ঘোষণা করেন। মৃত ডলার চারঘাট থানার পান্নাপাড়া এলাকার রেজাউলের ছেলে। তবে তার স্ত্রীর নাম পাওয়া যায়নি।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে স্বামী ডলার ও তার স্ত্রী এক সাথে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষপানের বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে নেওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডলারকে মৃত ঘোষণা করেন। তবে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। কেন তারা বিষপান করেছিল তা জানা যায়নি।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed