Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবক লীগের জঙ্গিবাদ বিরোধী মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না। সন্ত্রাসি ও জঙ্গিরা বিভিন্ন লেবাসে মানুষ হত্যা করছে, এরা ইসলাম ও মানবতার শত্রæ। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবন্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ সোমবার দুপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা’র বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।
দুপুর ১২টায় রেজিস্ট্রারি মাঠ থেকে বের হওয়া মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তিরা মাথাঝাড়া দিয়ে উঠেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছিলো। ঠিক তেমনি বর্তমানেরও দেশবিরোধী অপশক্তিরা জঙ্গিবাদকে উসকে দিয়ে দেশের অগ্রগতিকে রুখতে চাইছে।’
জঙ্গিবাদে অর্থায়নকারী ও মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদকে অর্থায়ন করছে তারা আইনের হাত থেকে রেহাই পাবেনা। পুলিশ ও নিরীহ মানুষ হত্যা কোন অবস্থায় মেনে নেয়া যায় না। এ ব্যাপারে আমাদের সজাগ হতে হবে। তাছাড়া সন্তানরা যাতে জঙ্গিবাদের পথে না যায় সেদিকে পরিবারের এবং অভিবাকদের কড়া নজর দিতে হবে।’
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজীজের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর আ’লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর আ’লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য জামিল আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, অ্যাডভোটেক বেলাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মহিউস সালাম রিজভী। বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক লীগের জেলা ও মহানগরের বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশ নেন।

Share





Related News

Comments are Closed