Main Menu

স্কুল ছাত্রীকে গনধর্ষনের প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের কালিকৃষ্ণপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্রীকে গনধর্ষনের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে শরিফগঞ্জ ইউনিয়নের সচেতন যুব সমাজ ও সর্বস্থরের জনসাধারণের আয়োজনে ১৭ জুলাই রবিবার বিকেলে কালিকৃষ্ণপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ মুরব্বি ফিরুজ আলীর সভাপতিত্বে ও মোঃ ইব্রাহিম আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক ইয়ূথ এসোসিয়েশন বাংলাদেশের সমন্বয়ক ও মানবাধিকার সংস্থা বাসক কেন্দ্রীয় তত্ত¡ পরিচালক মোঃ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি আফজাল হোসেন সুহেল, ধ্র“বতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুর রহমান লিমন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
অন্যান্যর মধ্যে ধ্র“বতারা সিলেট জেলার জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ নাঈমূল ইসলাম, মহরম আলী, নিমার আলী, আজির উদ্দিন, শফিকুল ইসলাম হবি, জাকারিয়া আহমদ, জাহির উদ্দিন হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দুলাল আহমদ অত্র ইউনিয়ন পরিষদের প্রায় ৬ শতাধিক ছাত্রসমাজ, যুব সমাজ ও মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, দোষী ব্যক্তিদেরকে চিহিৃত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শীঘ্রই আইনের আওতায় গ্রেফতারের দাবী জানান। অন্যথায় এলাকার সর্বস্থরের জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ বিষয়টি নিয়ে কিছু কুচক্রীমহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে সবাইকে কুচক্রীদের বিরুদ্ধে হুশিয়ারী প্রদান করেন বক্তারা।

Share





Related News

Comments are Closed