রাজশাহীতে দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে মামলা
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে রোববার (১৭ জুলাই) মানহানীর মামলা দায়ের করা হয়েছে। এতে পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও রাজশাহী প্রতিবেদক সাইদুর রহমানকে বিবাদী করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে নিয়ে মানহানীকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু বাদী হয়ে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (১) মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালতের বিচারক মোকসেদা আজগর মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। এতে ২১ সেপ্টেম্বর বিবাদীদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাদীর পক্ষে আদালতে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন শিখা। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদীর পক্ষে রাজশাহী আদালতের সরকারি কৌশুলী (পিপি) অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন, সিনিয়র আইনজীবী একরামুল হক, সুশান্ত সরকার, এমএন সিরাজী ও মমিনুল ইসলাম বাবুসহ অর্ধশতাধিক আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করেন।
অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন শিখা জানান, গত ১৪ জুলাই দৈনিক ভোরের কাগজের শেষ পৃষ্ঠায় “বাদশাকে নিয়ে রাজশাহী ১৪ দলে টানাপড়েন : জঙ্গিবাদবিরোধী সমাবেশে যাচ্ছে না আওয়ামী লীগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে ওয়ার্কার্স পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed