Main Menu

রাজশাহীতে ফার্মেসীতে সাঁড়াশি অভিযান

রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার চারটি ফার্মেসীতে অভিযান চালিয়ে মোট ৭২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার বিকেলে ওই চারটি ফার্মেসীে মেয়াদোর্ত্তীর্ণ ওধুষ পাওয়ায় ফার্মেসী মালিকদের এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ ও নূরে জামান চৌধুরী।
তারা রোববার বিকেলে লক্ষীপুর এলাকার পদ্মা, ওষুধ ভান্ডার, আরোগ্য নিকেতন ও সর্বক্ষণ ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসী গুলোতে মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তাই তাদের মোট ৭২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Share





Related News

Comments are Closed