Main Menu

বড়ছড়া দিয়ে অক্টোবর থেকে ফের কয়লা আমদানি শুরু

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: দেশের বৃহৎ কয়লা আমদানির শুল্কস্টেশন সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে আগামী পহেলা অক্টোবর থেকে আবারও কয়লা আমদানী শুরু হবে।
ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সর্পোর্টার এসাসিয়েশনের দায়িত্বশীলরা ১৩ জুলাই বুধবার তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের দায়িত্বশীলদের এই তথ্য জানিয়েছেন।
সুনামগঞ্জের এই তিন শুল্ক ষ্টেশন দিয়ে ফের কয়লা আমদানির খবরে কয়লা আমদানি কারক, পরিবেশকারী ও এর সাথে জড়িত পরিবহন শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।
ভারতের মেঘালয়ের পরিবেশ আদালতের এক আদেশে গত ২ বছরে এই শুল্কস্টেশন দিয়ে কয়েকদফা কয়লা আমদানী-রপ্তানী বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বাংলাদেশের প্রায় ৪ শতাধিক কয়লা আমদানীকারক। অপেক্ষাকৃত ভাল মানের ভারতের মেঘালয়ের কয়লা আমদানী বন্ধ থাকায় দেশের কয়লার বাজার দখল করে নিয়েছে কম দামের ইন্দোনেশিয়া, চীন ও আফ্রিকার কয়লা।
ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ সালের ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় সরকারকে অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মূখ্যসচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেন। এই নির্দেশে গ্রীণ ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এ কারণে ২০১৪ সালের ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপর থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্ক ষ্টেশন তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়।
রপ্তানীকারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লা রাজস্ব জমা দিয়ে ২ মাস রপ্তানীর সুযোগ পান। পরে এই সময় ৪ দফায় বাড়িয়ে আরো প্রায় ৭ মাস সময় বাড়িয়ে চলতি বছরের ১৫ মে পর্যন্ত রপ্তানী কার্যক্রম চালু রাখে। এই সময়ের মধ্যে কেবল উত্তোলিত কয়লা রপ্তানী করেছেন মেঘালয়ের রপ্তানী কারকরা। কিন্তু নতুন করে কয়লা মাইনিং করতে পারেননি। ফের চলতি বছরের ১৬ মে কয়লা রপ্তানী বন্ধ হয়ে যায়। এপারের তিন শুল্ক ষ্টেশনের ৪০০ আমদানীকারক বেকায়দায় পড়েন। বেকার হয়ে পড়েন কমপক্ষে ৫০ হাজার শ্রমিক।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের দায়িত্বশীলরা জানান, মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার এসোসিয়েশনের দায়িত্বশীলরা গত বুধবার তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতিকে মৌখিকভাবে জানিয়েছেন উত্তোলিত কয়লার রয়েলিটি জমা দিয়ে আরো ৩ মাস রপ্তানী করার সুযোগ দিয়েছেন ভারতের ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল। এর ফলে পহেলা অক্টোবর থেকে এই আদেশ কার্যকর হবে।
তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার বলেন,‘পহেলা অক্টোবর রপ্তানী কারকরা রয়েলিটি জমা দিতে পারলে, পরদিন এলসি করে আমদানী কারকরা ফের কয়লা আমদানী শুরু করতে পারবেন।

Share





Related News

Comments are Closed