তাহিরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আজির উদ্দিন (৩৫)। সে উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, একটি ঔষধ কোম্পানীতে কর্মরত থাকা অবস্থায় আজির উদ্দিন কোম্পানীর বিপুল পরিমাণ অর্থ আত্বসাৎ করে কর্মস্থল থেকে পালিয়ে আসলে নোয়াখালী চীফ জুডিসিয়াল আদালতে অর্থ আত্বসাৎ মামলায় তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড রায় প্রদান করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করলে তাহিরপুর থানার এসআই মুহিত মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আনোয়ারপুর বাজার থেকে বৃহস্পতিবার রাতে আজির উদ্দিনকে গ্রেফতার করেন।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed