নোয়াখালীতে ইমামকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীতে মসজিদের এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সাড়ে ১২টার দিকে পৌরসভার কৃঞ্চরামপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান।
নিহত জহির উদ্দিন কৃঞ্চরামপুর জামে মসজিদের ইমাম। পরিবার নিয়ে তিনি কৃঞ্চরামপুরে থাকেন।
এসপি ইলিয়াস বলেন, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে রাতে ইমাম সাহেবের বাড়ি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক জঙ্গি হামলায় ধারাল অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড ঘটানো হলেও নোয়াখালীর এই ইমাম খুনের কারণের বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি পুলিশ।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed