তামাবিল দিয়ে দুই মন্ত্রীসহ ভারত সফরে ৪৫ সদস্যদের প্রতিনিধি দল
গোয়াইনঘাট প্রতিনিধি: ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত দুইদিন ব্যাপী এশিয়ান সমন্বিত নদী উৎসবে যোগ দিতে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৪৫ সদস্যদের একটি প্রতিনিধি দল ভারত সফরে গিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে এ প্রতিনিধি দল ভারতে প্রবেশ করেন। এসময় ভারতীয় সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশি প্রতিনিধি দলকে ফুললে শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও আরডিসি-এর চেয়ারম্যান প্রফেসর ড.মেজবাহ কামাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতার উজ-জামান খান কবির, জাতীয় নদী সংরক্ষণ কমিশনের সদস্য শারমিন মুরশিদ, জাতীয় নদী সংরক্ষন কমিশনের সদস্য ও সি.ই.জি.আই.এস-এর সহকারী কার্যনির্বাহী পরিচালক ড. মমিনুল হক সরকারসহ বিভিন্ন পর্যায়ের ৪৫ জন সদস্য।
এর আগে বিকাল ৪টায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন ভারতীয় হাই কমিশনারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুললে শুভেচ্ছা জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed