সিলেটে উল্টো রথ টেনে শেষ হলো রথযাত্রা
বিশেষ প্রতিনিধি: উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত ৬ জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়। আর বৃহস্পতিবার তা শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তাঁর
অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়।জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, উল্টো রথে জগন্নাথ দেবকে গুণ্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয়। এর আগে রথযাত্রার শুরুও দিন লীলাচল থেকে জগন্নাথ দেবকে গুণ্ডিচা মন্দিরে নেওয়া হয়। কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদন্য রাজার স্ত্রী গুণ্ডিচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন
তাঁর কাছে থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। সেই প্রতিশ্রুতি রাখার জন্যই রথের শুরুর দিন গুণ্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে আসা হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবৎকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। ইসকনসহ সিলেটের বিভিন্ন জগন্নাথ মন্দিরে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট নগরীতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) উল্টো রথযাত্রা উপলক্ষে বিকেলে বিশাল শোভাযাত্রা বের করে।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সিলেটের উদ্যোগে ৯ দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসুচির অংশ হিসাবে ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট যুগলটিলাস্থ্য ইসকন মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সিলেটের সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাগবত করুনা দাস ব্রহ্মচারী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হরে কৃষ্ণ নামহট্র সংঘের সাবেক সাধারণ সম্পাদক আদি অনন্ত নিতাই দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, মদন মোহন কলেজ ছাত্রলীগ সভাপতি অরুন দেবনাথ সাগর,হরে কৃষ্ণ নামহট্র সংঘের সাধারণ সম্পাদক বুদ্ধি গৌর দাস, হিন্দু মহাজোটের সিলেট মহানগরের সহ-সাধারণ সম্পাদক শ্রামল দে ও সাংবাদিক সজল ঘোষ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্কন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্শ্রী শ্রীবাস। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন দেবামৃত নিতাই দাস। আলোচনা সভার পরে তিনটি ফোল্ডিং রথসহ হাজার হাজার নর-নারীর উপস্থিতিতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রার সমাপ্তি হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed