Main Menu

গোলাপগঞ্জে বাস চাপায় নৈশ প্রহরীর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের নৈশ প্রহরী রব উদ্দিন (৩৭)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
রব উদ্দিন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির বারকোট গ্রামের মৃত আং হাসিমের ছেলে। নিহত রব ২ ছেলে মেয়ের জনক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে জকিগঞ্জগামী বাসটি এমসি একাডেমীর সম্মুখে আসলে ওভারটেক করতে গিয়ে নৈশ্য প্রহরী রবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর পরই চালক বাসটি নিয়ে দ্রæত পালিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি ঘটনার সততা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed