Main Menu

শপথ নিলেন তাহিরপুরের সাত ইউপি চেয়ারম্যান

সুনামগঞ্জ প্রতিনিধি: বিগত ৪ জুন ৬ষ্ট ধাপে নির্বাচিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম বুধবার বিকেল ৫ টায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণকে শপথবাক্য পাঠ করান।
তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের দু’টিতে পুন:নির্বাচিত ও ৫টি ইউনিয়নে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহন করেন উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে আ’লীগ সমর্থীত পুন:নির্বাচিত ইউপি চেয়ারম্যান শ্রী বিশ্বজিৎ সরকার, শ্রীপুর উওর ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থীত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. খসরুল আলম, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থীত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী, বড়দল উওর ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থীত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, বাদাঘাট উত্তর ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থীত পুন:নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন, বালিজুরী ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আবদুল জহুর। এছাড়াও একই সময়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার জামালগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের, ধর্মপাশা উপজেলার ১০ ইউনিয়নের ও বিশ্বম্ভরপুর উপজেলার ৪ ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণেরও শপথ গ্রহন সম্পন্ন করা হয়েছে।
শপথ গ্রহন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লুৎফুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান কামরুল, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মোতালেব খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক, বিশ্বম্ভপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুন অর রশীদ. উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভুমি) মো. তালুত হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টীটন খীসা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ সিদ্দিকী সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed